শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হারামাইন বহরে যুক্ত হচ্ছে আরও ২০ ট্রেন, বাড়বে যাত্রী ধারণক্ষমতা আজহারীর মাহফিল থেকে ৩৭ নারী পকেটমার আটক! শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি জলপাইয়ের হাট ঘিরে কোটি টাকার বাণিজ্য, বদলে যাচ্ছে পঞ্চগড়ের গ্রামীণ অর্থনীতি এক মাস পর গাজীপুরের পোশাক কারখানায় ফিরেছে কর্মচাঞ্চল্য ধামইরহাট সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি নাশকতা ঠেকাতে ডিসেম্বরজুড়ে মাঠে থাকবে বিএনপি অনেকটা সুস্থ মাওলানা আরশাদ মাদানী, নাতির বিয়েতে তাঁকে ঘিরে উচ্ছ্বাস ১২৪ মিনিটেই সম্পন্ন হচ্ছে ওমরাহর আনুষ্ঠানিকতা চীনা ভাষায় কুরআনের অর্থ ছড়িয়ে দিতে জীবন উৎসর্গ করেন তিনি

ইরানে সন্ত্রাসী হামলায় ৩ সেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানে অজ্ঞাত সন্ত্রাসীদের হামলায় দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) তিন সদস্য নিহত হয়েছে।

গতকাল মঙ্গলবার রাতে ইরানের পশ্চিম আযারবাইজান প্রদেশের পিরানশাহর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

দেশটির বার্তা সংস্থা ইরনার বরাতে জানা যায়, মঙ্গলবার রাতে সন্ত্রাসীরা পিরানশাহর এলাকায় আইআরজিসির সদস্যদের ওপর হামলা চালায়। এ হামলায় এক সেনা সদস্য আহত হয়েছে। খবরে বলা হয়েছে, এখন পর্যন্ত হামলাকারীদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি এবং কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

প্রসঙ্গত, পিরানশাহর হচ্ছে ইরানের পশ্চিম আযারবাইজান প্রদেশের কুর্দি অধ্যুষিত একটি শহর। এটি ইরানের উত্তর-পশ্চিমে অবস্থিত এবং এ শহরের সঙ্গে ইরাকের সীমান্ত রয়েছে।

-এটি