শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

এবার সৌদি আরবের মিনায় হাজিদের জন্য বহুতল তাঁবু!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: সৌদি আরবের মিনায় হাজিদের জন্য আরামদায়ক বহুতল তাঁবু নির্মাণ করেছে দেশটির হজ কর্তৃপক্ষ।

এ প্রথম সৌদি আরবের ইতিহাসে এত সুন্দর বহুতল তাঁবু নির্মাণ করা হলো। দেশটির বহুতল তাঁবু নির্মাণ সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্বাস কাতানি জানান, ‘বহুতল তাঁবু নির্মাণের ফলে মিনার সংকীর্ণ এলাকায় অধিক হজ পালনকারী অবস্থান ও বিচরণ সহজ হবে। প্রচণ্ড ভিড় ও কষ্ট কমে যাবে। হাজিদের হজ পালন সহজ হবে।

হজকর্তৃপক্ষ কর্তৃক গৃহীত হজের সেবার মান বৃদ্ধিতে এটিও একটি পদক্ষেপ। আল্লাহর মেহমানদের উন্নতি সেবা নিশ্চিতে গৃহীত ভিশন ২০৩০-এর আরেকটি লক্ষ্যমাত্রা সফলভাবে অর্জিত হতে যাচ্ছে বলেও মনে করেন তিনি।

আব্বাস কাতানি আরো বলেন, ‘বহুতল তাঁবু নির্মাণ প্রকল্পটি মক্কা উন্নয়ন প্রকল্পেরই একটি অংশ। যা নির্মাণে সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় সার্বিক সমর্থন ও সহযোগিতা প্রদান করেছে।’

Tent

মিনার বহুতল তাঁবু নির্মাণে ব্যবহার করা হয়েছে উন্নত অবকাঠামো নির্মাণ সামগ্রী এবং উন্নত প্রযুক্তির সহায়তাও গ্রহণ করা হয়েছে। যাতে মানুষ সহজে সুন্দরভাবে মিনায় অবস্থান এবং হজের রোকনগুলো সাবলিলভাবে সম্পাদন করতে পারে।

সূত্র: সিয়াসাত অনলাইন

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ