মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’

রিফাত হত্যা : ৫ দিনের রিমান্ডে রিশান ফরাজি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরগুনায় আলোচিত রিফাত শরীফকে কুপিয়ে হত্যার ঘটনায় আসামি রিশান ফরাজীকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

আজ শুক্রবার বরগুনার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক মো: সিরাজুল ইসলাম গাজী এ আদেশ দেন।

আজ রিশানকে আদালতে হাজির করে পুলিশের পক্ষ থেকে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। শুনানি শেষে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে রিশানকে গ্রেফতারের খবর দিয়েছিলেন বরগুনায় পুলিশ সুপার মো: মারুফ হোসেন। তবে কোথা থেকে তাকে ধরা হয়েছে, সে তথ্য তিনি দেননি।

বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেনের ভায়রার ছেলে রিশান ও তার ভাই রিফাত ফরাজী এ মামলার প্রধান আসামি সাব্বির আহম্মেদ ওরফে নয়ন বন্ডের সহযোগী।

গত ২ জুলাই নয়ন বন্ড ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয় আর রিফাত ফরাজি গ্রেফতার হয় দুই সপ্তাহ আগে।

গত ২৫ জুন সকালে জেলা শহরের কলেজ রোডে রিফাত শরীফকে (২৩) স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির সামনেই কুপিয়ে জখম করে একদল যুবক। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রিফাতের মৃত্যু হয়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ