শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

সামাজিক মাধ্যমে গুজব ছড়ানো ‘হারাম’: জর্ডান ইফতা বিভাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম ♦

জর্ডানের ইফতা বিভাগ সামাজিক যোগাযোগ মাধ্যম ও মিডিয়ায় গুজব ছড়ানো হারাম বলে ফতোয়া জারি করেছে।

আজ বুধবার জর্ডানের একটি ইফতা বিভাগ এ ফতোয়া জারি করে বলেছেন, যে কোনো ধরণের গুজব ছড়ানো ইসলামে হারাম। এর মাধ্যমে অনেক সময় নিরীহ মানুষ নির্যাতিত হয়ে আসছে, তাই ইসলাম গুজব সমর্থণ করে না।

ইফতা বিভাগ জানায়, বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন নেটওয়ার্কগুলিতে গুজব ছড়ানোর বিষয়টি ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। ইফতা বিভাগে এ অনেকে এর শরয়ি সমাধান জানতে চেয়েছেন।

ইফতা বিভাগ থেকে দেয়া ফতোয়ায় আরো বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষের যোগাযোগ সহজ করেছে ঠিক। এর খারাপ দিকগুলো থেকে আমাদের সচেতনতা জরুরি।

তাই সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন যোগাযোগ মাধ্যমের অপব্যবহার, গুজব ছড়িয়ে দেয়া, অপমান করে মানুষের নামে স্ট্যাটাস দেয়া, মানুষের সম্মান নষ্ট করা। স্ক্যান্ডাল সম্প্রচার, অবৈধ ছবি কিংবা ভিডিও শেয়ার করা হারাম। এসব থেকে আমাদের বিরত থাকতে হবে।

জর্ডানের ইসলামিক সেবা সংস্থা পিআর ও আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার বিভাগীয় পরিচালক হাসান আবু আরকুব, জর্ডান টাইমসকে বলেন, ফতোয়াটি এ দুই মাসের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে। কারণ জর্ডান ও সারা বিশ্বে মিডিয়াগুলোতে শুধু গুজব আর গুজব ছড়িয়েই চলছে কিছু মানুষ।

এ ফতোয়ার পর এর পক্ষে বিপক্ষে অনেক মন্তব্য হয়েছে অনলাইনে। অনেক এ ফতোয়াকে সুন্দর একটি ফতোয়া বলে হারামের পক্ষে যুক্তি দিয়েছেন। আবার অনেকে দেশকে দুর্নীতি থেকে বাঁচাতে অনেক কিছুই প্রকাশ করতে হয়।

সৌদি আরবে বসবাসরত একজন জর্ডানের নাগরিক তাহা আল মাহম্মে, তার ফেসবুক থেকে মন্তব্য করেছেন, অবশ্যই এটা হারাম। কিন্তু দুর্নীতি সম্পর্কে শরিয়ত কী বলে? অবশ্যই হারাম কাজগুলো থেকে আমদের বেঁচে থাকা উচিৎ।

আরেকজন নাগরিক, সুরাদি ইউসুফ লিখেছেন, গুজব হারাম হওয়ার বিষয়ে একমত পোষণ করছি। তবে তথ্য যদি সত্য হয় তাহলে সে তথ্য গোপন করার পক্ষে আমি না।

সূত্র: জর্ডান টাইমস

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ