শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

'আল্লামা শামসুদ্দিন কাসেমী রহ. ইসলামি রাজনীতির প্রাণপুরুষ ছিলেন'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ছাত্র জমিয়ত বাংলাদেশের ঢাকা মহানগর সভাপতি মাওলানা মুহাম্মদুল্লাহ কাসেমী বলেন, ছাত্র জমিয়ত বাংলাদেশের প্রতিটি কর্মীকে আল্লামা শামসুদ্দিন কাসেমী রহ.-এর আদর্শে আদর্শবান হতে হবে।

আজ ছাত্র জমিয়ত বাংলাদেশের আরজাবাদ মাদরাসা শাখা আয়োজিত তারবিয়াতি ইজতেমায় স্বাগত বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাওলানা মুহাম্মদুল্লাহ কাসেমী বলেন, আল্লামা শামসুদ্দিন কাসেমী রহ. ছিলেন ইসলামি রাজনীতির একজন প্রাণপুরুষ। তিনি বাতিলের পক্ষে কখনো মাথা নত করেননি। আজীবন ইসলামি রাজনীতিতে ইখলাসের সাথে কাজ করে গেছেন।

তিনি বলেন, আল্লামা শামসুদ্দিন রহ, নিজ আর্দশকে কখনো অন্যের কাছে বিকিয়ে দেননি। নিজের সবটুকু বিলিয়ে দিয়ে কাজ করে গেছেন জমিয়তের জন্য। রেখে গিয়েছেন দেশ-জাতির জন্য অনেক অবদান। তাই ছাত্র জমিয়তের প্রতিটি কর্মীকে তার আদর্শে আদর্শবান হয়ে মাঠে ময়দানে কাজ করে যেতে হবে।

মুফতি রহমতে এলাহী মুহাম্মাদ আরমানের সভাপতিত্বে, কাউসার আহমদের সঞ্চালনায়,অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আনোয়ার মাহমুদ, ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় (ভারপ্রাপ্ত) সভাপতি এখলাছুর রহমান রিয়াদ প্রমুখ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ