মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

মুসলিমদের ‘গণপিটুনি’ বন্ধে ভারতের সুপ্রিম কোর্টের নোটিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশব্যাপী চলতে থাকা মুসলিমদের ‘গণপিটুনি’ বন্ধে আদালতের নির্দেশিকা অনুযায়ী ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কী পদক্ষেপ নিয়েছে, তা জানতে চেয়ে নোটিশ জারি করেছেন দেশটির সুপ্রিম কোর্ট।

আজ শনিবার কেন্দ্রীয় সরকার এবং সংশ্লিষ্ট ১০টি রাজ্য সরকারের কাছে এর জবাব চেয়েছেন দেশটির প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বেঞ্চ।

গুজরাত, অসম, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, দিল্লি, রাজস্থান, মধ্যপ্রদেশ ও কাশ্মির। দেশটির সর্বোচ্চ আদালতের সুপারিশ সত্ত্বেও ভিড় জমিয়ে ধর্মীয় সংখ্যালঘু মুসলিমদের একের পর এক মারধরের ঘটনায় মোদি সরকারের ভূমিকা নিয়ে জোর বিতর্ক উঠেছে। ক্ষমতাসীন বিজেপির নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ, তারা নানা অজুহাতে মুসলিমদের ওপর মধ্যযুগীয় বর্বরতা চালাচ্ছেন।

প্রতিদিনই এ ধরনের ঘটনা ঘটতে থাকায় বিষয়টি নিয়ে জনস্বার্থে মামলা করে একটি সংগঠন। এর প্রেক্ষিতে দেশটির প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বেঞ্চ কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের গৃহীত পদক্ষেপ জানতে চাইল।

এর বছরখানেক আগে অব্যাহত গণপিটুনি বন্ধে ভারতের কেন্দ্রীয় সরকারকে নতুন আইন তেরি করতে শুপারিশ করেছিল দেশটির সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি দীপক মিশ্রের বেঞ্চ। সেইসঙ্গে কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলোকে নির্দেশিকাও তৈরি করে দিয়েছিল আদালত।

২০১৮ সালের ১৭ জুলাইয়ের ওই রায়ের পর গত এক বছরে পরিস্থিতির কোনো উন্নতি না হলেও নরেন্দ্র মোদি দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর গণপিটুনির সঙ্গে ‘জয় শ্রীরাম’ বলতে বাধ্য করা হচ্ছে মুসলিমদের। এতে অস্বীকৃতি জানালে বধেড়ক মারধর ছাড়াও প্রকাশ্যে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে চলেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ