মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকধারীর হামলায় নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক ফুড ফেস্টিভ্যালে এক বন্দুকধারীর হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ১২ জন।

স্থানীয় সময় রোববার বিকেলে তিন দিনব্যাপী চলমান গিলোরি গারলিক ফেস্টিভ্যালের শেষদিনে এ হামলার ঘটনা ঘটে।

লস এঞ্জেল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির উত্তর ক্যালিফোর্নিয়ার গিলরয় গার্লিক ফেস্টিভ্যালে রোববার এক বন্দুকধারী হামলা চালায়।

স্থানীয় সিটি কাউন্সিলের সদস্য ডায়ান ব্রাক্কো জানায়, গুলির ঘটনায় অন্তত ৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ১২ জন। এছাড়া ঘটনাস্থল থেকে পুলিশ একজনকে আটক করেছে।

প্রতক্ষ্যদর্শী একজন জানান, তিনি কয়েক রাউন্ড গুলি চালানোর শব্দ শুনেছেন। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছেন, ঘটনাস্থলে ৫টি এ্যাম্বুলেন্স পৌঁছেছে।

সান জোসে একটি মেডিকেল সেন্টার জানিয়েছে, তারা পাঁচ জন রোগী পেয়েছে।

উল্লেখ্য, ১৯৭৯ সাল থেকে প্রতিবছর অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ খাদ্য উৎসব গিলোরি গারলিক ফেস্টিভ্যাল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ