রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কুমিল্লায় ফলের দোকানে আগুনে ১৫ লাখ টাকার ক্ষতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  কুমিল্লায় শর্ট সার্কিটের আগুন থেকে সাতটি ফলের দোকান পুড়ে গেছে বলে খবর পাওয়া গেছে।

আজ রোববার (৪ আগস্ট) ভোরে নগরীর টমছম ব্রিজ এলাকার ফলের দোকান গুলোতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ব্যবসায়ীদের বরাতে জানা যায়, আগুনে দোকানে থাকা বিভিন্ন ধরনের ফলসহ নগদ টাকা পুড়ে গেছে। এতে তাদের ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ইমান হোসেন কবির নামে এক ফল ব্যবসায়ী জানান, রাত ১টায় তিনি দোকান বন্ধ করে বাড়ি যান। তার দুইটি দোকানে প্রায় পাঁচ লাখ টাকার ফলসহ নগদ ৩৫ হাজার টাকা ছিল। ভোরে দোকানে আগুন লাগার খবর পেয়ে তিনি ছুটে আসেন।

তিনি বলেন, ‘এসে দেখি সব পুড়ে গেছে। আমার আবার ব্যবসা নিয়ে বসার মতো ফলও নেই, টাকাও নেই।’

কুমিল্লা ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফারুক আহাম্মদ বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে আনতে আমাদের দুইটি ইউনিট কাজ করছে। একটি ফলের দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। বিদ্যুৎ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে আমাদের কষ্ট হয়েছে। আমরা সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসকে একাধিকবার বলার পরও সংযোগ বন্ধ করেনি।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ