শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম ১৮টি দেশে পৌঁছেছে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা জারি

ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের গাজা উপত্যকায় মানবিক সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। খাদ্য, বিশুদ্ধ পানি, চিকিৎসাসেবা ও নিরাপদ আশ্রয়ের তীব্র সংকটে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে লাখো মানুষ।

শনিবার (১ আগস্ট) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, উপত্যকাটিতে মানুষের প্রায় সব মৌলিক চাহিদাই এখন মারাত্মকভাবে সীমিত। বিশেষ করে স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। যুদ্ধের কারণে বহু হাসপাতাল ধ্বংস হয়ে গেছে বা কার্যক্রম পরিচালনায় অক্ষম হয়ে পড়েছে।

কিছু হাসপাতাল সীমিত পরিসরে চিকিৎসাসেবা চালু রাখার চেষ্টা করলেও ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও প্রয়োজনীয় যন্ত্রপাতির ঘাটতির কারণে চিকিৎসকদের রোগী বাছাই করে চিকিৎসা দিতে হচ্ছে। ফলে অনেক রোগী প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন।

বিশুদ্ধ পানির সংকটও তীব্র আকার ধারণ করেছে। বাস্তুচ্যুত মানুষের শিবিরগুলোতে প্রতিদিন সকালে পানি সংগ্রহের জন্য দীর্ঘ অপেক্ষা ও হাহাকারের দৃশ্য দেখা যায়। সপ্তাহে মাত্র দুবার পানি সরবরাহ করা হয় এবং যে পানি পাওয়া যায়, তা অতিরিক্ত লবণাক্ত হওয়ায় মানবদেহের জন্য উপযোগী নয়।

খাদ্য সংকটও একইভাবে ভয়াবহ। স্থানীয় বাজারে কিছু পণ্য পাওয়া গেলেও দুর্ভিক্ষ ও অপুষ্টিতে ভোগা শিশুদের জন্য প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্যের তীব্র অভাব রয়েছে। বিকল্প খাদ্যের অভাবে অনেক পরিবার টিকে থাকার লড়াই করছে।

প্রতিবেদনে বলা হয়, গাজায় বাস্তুচ্যুতি এখন সবচেয়ে বড় সংকটে পরিণত হয়েছে। ক্রমাগত মানুষ ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্র ও অস্থায়ী শিবিরে যেতে বাধ্য হচ্ছে, যা পুরো অঞ্চলের মানবিক বিপর্যয়কে আরও গভীর করে তুলছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ