শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

'মিডিয়া এখন রূপ নিয়েছে গণবিশ্ববিদ্যালয়ে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুবায়ের হাসান জিহাদ


এ যেন সত্যিই মজলিশ৷ পূর্ণ মজলিশি ডঙেই কথা বললেন সবাই৷ প্রচণ্ড দরদ আর ভালবাসামাখা ছিল প্রতিটি উচ্চারণ৷ ছিল আত্মিক দায়বদ্ধতায়ও৷ কীভাবে মাদরাসা পড়ুয়ারা পড়াশুনার পাশাপাশি যোগ্যতা অর্জনের অন্যান্য দিকেও অগ্রসর হতে পারে এ নিয়ে তাঁদের সুদীর্ঘ সাধনা৷ একক ও যৌথভাবে তাঁরা বিভিন্ন সময় করে থাকেন কর্মশালা৷ করেন লেখালেখি ও বক্তৃতা৷ বলছিলাম তারুণ্য-নন্দিত দু'জন আলেম-লেখকের কথা৷ মাওলানা শরীফ মুহাম্মদ, মাওলানা লাবীব আব্দুল্লাহ৷

মিডিয়া সম্পর্কে জানতে উদ্গ্রীব৷ কাজ করতে আগ্রহী৷ একঝাঁক নবীনের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে মাধ্যমে শরতের রাঙা বিকেলে মুখরিত হয়েছিল 'মারকাযুল বায়ান লিল আরাবিয়্যাহ ময়মনসিংহ'র মিলনায়তন৷ 'গণমাধ্যম সচেতনতা মজলিশ' শিরোনামে 'শিকড় সাহিত্য মাহফিল' ও 'ইন্সটিটিউট অব জার্নালিজম এন্ড দাওয়াহ' -এর যৌথ উদ্যোগে আয়োজিত হয় ব্যাতিক্রমী এ মজলিশ৷

মিডিয়ার পরিচয়, প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়া ছাড়াও আরও যত নতুন গণমাধ্যমের আত্মপ্রকাশ ঘটেছে এ বিষয়ে কথা বলেছেন বক্তারা৷ প্রধান আলোচক তাঁর বক্তব্যে নতুন একটি বিষয়ের প্রতি গুরুত্বারূপ করে বলেন, "নিউ মিডিয়া এ যুগের অন্যতম শক্তিশালী গণমাধ্যম৷ অর্থাৎ প্রতিজন ব্যাক্তিই যেন একটি সরব মিডিয়া হয়ে উঠতে পারেন এখন যদি তিনি চান৷

যেমন, নিকট অতীতকালে এরদোগানকে যখন অভ্যুত্থানের মাধ্যমে অপসারণ করতে চেয়েছিল একদল লোক তখন তিনি কিন্তু এই 'নিউ মিডিয়া'র মাধ্যমেই একটি অডিও ক্লিপ আপলোড দিয়ে বিশাল এই অভ্যুত্থান ঠেকাতে জনতাকে উদ্বুদ্ধ করেন৷"

তিনি আরও বলেন, "এখনকার সময়ে শুধু শিক্ষা আন্দোলন যথেষ্ট নয়৷ প্রয়োজন মিডিয়ায় সরব হওয়া৷ এক সময় ছিল যখন বলা যেত সুশিক্ষার প্রসারই যথেষ্ট৷ কিন্তু সময়ের ব্যাবধানে আজকের সত্য হলো মিডিয়ার মাধ্যমে সঠিক তথ্য ও আইডিয়ার প্রচার না হলে শুধু শিক্ষা দিয়ে বড় কিছু সম্ভব নয়৷ কারণ মিডিয়া এখন রূপ নিয়েছে গণবিশ্ববিদ্যালয়ে৷"

আজকের এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা মাহমুদুল হাসান জুনাইদ, মাওলানা মাহমুদুল হক সিদ্দীক৷ অনুষ্ঠান পরিচালনায় ছিলেন, কবি ওয়ালিউল ইসলাম৷

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ