শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

কাশ্মির ইস্যুতে ভূমিকা রাখতে ওআইসির প্রতি ইরানের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরান সংসদের স্পিকারের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ সহকারী ও উপদেষ্টা আমির আব্দুল্লাহ বলেছেন, কাশ্মিরে উত্তেজনা বেড়ে যাওয়ায় তেহরান উদ্বিগ্ন এবং কাশ্মির সংকটের কোনও সামরিক সমাধান নেই। বৃহস্পতিবার রাতে এক টুইটার বার্তায় তিনি এ কথা বলেন।

আমির আব্দুল্লাহ আরো বলেন, জম্মু-কাশ্মির তথা ওই অঞ্চলের মানুষের স্বার্থে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে সংকটের সমস্যা সমাধান চায় ইরান।

এ সময় তিনি কাশ্মির সংকট সমাধানে ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি’র পক্ষ থেকে উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেন।

গত সোমবার ভারতের কেন্দ্রীয় সরকার কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিল করে দিয়েছে। একই সঙ্গে জম্মু-কাশ্মিরকে ভেঙে দুটি অঞ্চল কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হয়েছে।

কাশ্মিরের সংগঠনগুলো বলেছে, জম্মু-কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিলের অর্থ হলো সেখানকার অধিবাসীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা।

জম্মু-কাশ্মিরের পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। এরপরও সেখানে বিক্ষোভ হয়েছে বলে খবর পাওয়া গেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ