শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

কাল কাশ্মীর নিয়ে আলোচনায় বসবে জাতিসংঘ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাশ্মীরের চলমান সংকট সমাধানে আগামীকাল শুক্রবার পাকিস্তানের অনুরোধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি) আলোচনার সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পাকিস্তানি গণমাধ্যম জিয়ো টিভির অনলাইন নিউজে এমন একটি নিউজ প্রকাশ করা হয়েছে। তবে নিরাপত্তা বিশ্লেষকরা এটাকে পাকিস্তানের কূটনৈতিক বিজয় হিসেবে দেখছেন।

নিউজে উল্লেখ্য করা হয়েছে, শুক্রবার (১৬ আগস্ট) কাশ্মির ইস্যুতে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন ইউএনএসসি প্রেসিডেন্ট জোয়ানা রোনিকা। তিনি বলেন, জম্মু ও কাশ্মির সংকট নিয়ে ১৬ আগস্ট নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক হতে পারে। শুক্রবারই আলোচনা হওয়ার সম্ভাবনা বেশি।

এর আগে, গত ১৩ আগস্ট পাকিস্তান নিরাপত্তা পরিষদকে অনুরোধ করেছিল এ বিষয়ে সভা করার জন্য। সম্প্রতি ভারত জম্মু ও কাশ্মিরের বিশেষ সায়ত্তশাসন বাতিল করলে দেশদুটির সম্পর্কের অবনতি হয়। বাণিজ্য ও কূটনীতি সম্পর্ক বাতিলের পাশাপাশি বন্ধ রয়েছে ভারত পাকিস্তানের ট্রেন ও বাস সার্ভিসগুলো।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি জোয়ানা রোনিকাকে লেখা চিঠিতে বলেন, পাকিস্তান সংঘর্ষ চায় না। তবে ভারত এটাকে আমাদের দুর্বলতা ভেবে ভুল করতে পারে না। ভারত শক্তিপ্রয়োগ করলে পাকিস্তানও আত্মরক্ষার্থে তা করতে বাধ্য হবে। ইতোমধ্যে পাকিস্তান জানিয়েছে নিরাপত্তা পরিষদে চীন তাদের পাশে থাকবে।

আরএম/