শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০৩২ সালের মধ্যে ৬৪ জেলায় মারকাযুল ফুরকানের কার্যক্রম চালুর পরিকল্পনা মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা

মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশি আলেম মুফতি নাসরুল্লাহ বদরের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের (এনইউএ) আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদি আযহারী। এ সময় ভিডিও কলে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে নিহতের বাসভবনে গিয়ে পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এনসিপির নেতারা। তাঁরা পরিবারের বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং শোকের এই সময়ে স্বজনদের পাশে থাকার আশ্বাস দেন।

পরিবারের সদস্যরা জানান, মুফতি নাসরুল্লাহ বদরের মরদেহ সৌদি আরবেই দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দাফনপ্রক্রিয়া ও প্রয়োজনীয় প্রশাসনিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে তাঁর ভগ্নিপতি ইতোমধ্যে সৌদি আরবে পৌঁছেছেন।

সাক্ষাৎকালে মুফতি নাসরুল্লাহ বদরের সঙ্গে নিজের স্মৃতিচারণা করেন মাওলানা আশরাফ উদ্দিন মাহদি আযহারী। তিনি বলেন, ‘নাসরুল্লাহ ভাই লালবাগ মাদরাসায় পড়াকালে আমাদের চেয়ে চার ব্যাচ সিনিয়র ছিলেন। যখনই দেখা হতো, হাসিমুখে কথা বলতেন। লালবাগ শাহী মসজিদের বারান্দায় তাঁকে দীর্ঘ সময় কিতাব অধ্যয়ন করতে দেখতাম। কখনো কখনো ফজরের নামাজে গিয়ে দেখেছি, তিনি সারা রাত কিতাব নিয়ে বসে আছেন।’

তিনি আরও বলেন, ‘তিনি বাবরি চুল রেখেছিলেন ওমরায় গিয়ে কাটবেন বলে। আল্লাহ তাআলা তাঁর সেই ইহরামের কাপড়কেই কাফনের কাপড় বানিয়ে দিয়েছেন। জান্নাতুল বাকিতে কবরের ব্যবস্থা করে তাঁকে আজীবনের জন্য নিজের মেহমান বানিয়ে নিয়েছেন।’

মরহুমের তিন শিশু সন্তানের প্রসঙ্গ উল্লেখ করে মাওলানা আশরাফ উদ্দিন মাহদি আযহারী বলেন, এত অল্প বয়সে তিনটি শিশুর পিতৃহারা হওয়ার বেদনা অত্যন্ত মর্মান্তিক। এ কঠিন সময়ে পরিবারটির পাশে দাঁড়ানো এবং শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় সার্বিক সহযোগিতা করা সবার মানবিক দায়িত্ব।

এদিকে ভিডিও কলে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে গভীর সহমর্মিতা প্রকাশ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নিহতের বড় ভাই মুফতি আহসানুল্লাহর উদ্দেশে তিনি বলেন, ‘মুফতি নাসরুল্লাহ ভাইকে আল্লাহ তাআলা কবুল করেছেন। আপনারা তাঁর পরিবারের দায়িত্ব নিয়েছেন। নিশ্চয়ই এর জন্য মহান আল্লাহর কাছ থেকে উত্তম প্রতিদান পাবেন।’

সাক্ষাৎ শেষে এনসিপির নেতারা মরহুম মুফতি নাসরুল্লাহ বদরের রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি ও গভীর শোক সহ্য করার শক্তি দান করতে মহান আল্লাহর দরবারে দোয়া করেন।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ