মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

পুরান ঢাকায় ২৫ হাজার কেমিক্যাল ও দাহ্য পদার্থের গুদাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর হাজারীবাগ, লালবাগ, ইসলামবাগ, কোতোয়ালি, চকবাজার, কামরাঙ্গীর চর, বংশাল, শ্যামপুর ও কদমতলীসহ বিভিন্ন এলাকায় অলিগলিতে কেমিক্যালের শত শত কারখানা ও গুদাম রয়েছে। এগুলো অগ্নিকাণ্ডের মারাত্মক ঝুঁকি তৈরি করছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পুরান ঢাকায় ২৫ হাজার কেমিক্যাল ও দাহ্য পদার্থের গুদাম রয়েছে। এসবের মধ্যে ১৫ হাজার আছে খোদ বাসাবাড়িতেই। তারমধ্যে মাত্র আড়াই হাজার গুদামকে ট্রেড লাইসেন্স দিয়েছে সিটি করপোরেশন। বাকি ২২ হাজারের বেশি গুদামই অবৈধ।

২০০ ধরনের ক্ষতিকর ও ঝুঁকিপূর্ণ রাসায়নিকের ব্যবসা রয়েছে এলাকাজুড়ে। অবৈধ কারখানার মধ্যে রয়েছে নকল ওষুধ, ব্যাটারি তৈরি, নিষিদ্ধ পলিথিন ব্যাগ, প্লাস্টিক সরঞ্জাম, জুতা-স্যান্ডেল, নকল বৈদ্যুতিক কেবল, খেলনা ও শতাধিক পণ্য তৈরির কারখানা।

এসব পণ্য উৎপাদনে বেশির ভাগ কারখানায় ব্যবহার করা হয় দাহ্য কেমিক্যাল। বিশেষ করে জুতা তৈরির ফ্যাক্টরিতে যে সলিউশন ব্যবহার করা হয়, সেগুলো খুবই বিপজ্জনক বলে জানান ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা।

মিটফোর্ড এলাকার এক ওষুধ বিক্রেতা জানান, তারা সারাক্ষণ আগুনের ভয়ে থাকেন। মিটফোর্ড এলাকায় যে পরিমাণ কেমিক্যালের দোকান ও গুদাম তাতে যদি আগুন লাগে তাহলে মিটফোর্ড হাসপাতাল পর্যন্ত রক্ষা পাবে না। পুরান ঢাকা থেকে সব কেমিক্যালের গুদাম বা দোকান সরানোর দাবি তার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ