মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

কাশ্মীরে মসজিদ বন্ধ করে জুমার নামাজ আদায়ে বাধা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জম্মু-কাশ্মীরে শুক্রবার জুমার নামাজ পড়তে মসজিদে প্রবেশে বাধা দিয়েছে কর্তৃপক্ষ। কাশ্মীরের লোকেরা এমনটাই অভিযোগ করেছেন। মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই অঞ্চলে সুরক্ষার অজুহাতের ধারাবাহিকতায় এ সিদ্ধান্ত নিয়েছে ভারত।

ভারত গত ১২ দিন ধরে কাশ্মীরে কারফিউ আরোপ করার পাশাপাশি যোগাযোগের সব পথ বন্ধ করে রেখেছে। বিশেষ স্বায়ত্তশাসনকে কেড়ে নেয়ার পর থেকেই অঞ্চলটিতে অচলাবস্থা বিরাজ করছে।

কাশ্মীরের বৃহত্তম শহর শ্রীনগরের বাসিন্দারা বলেছেন, শুক্রবার সকালে শহরের মসজিদটি বন্ধ দেখা গেছে। মসজিদটির বাইরে সশস্ত্র যান পাহারায় ছিল। শহরের দোকানগুলো বন্ধ ছিল এবং অনেকগুলো রাস্তা লক্ষণীয়ভাবে ফাঁকা ছিল।

শহরের একজন বাসিন্দা বশির আহমেদ বলেন, আজ শুক্রবার। তারা আমাদের মসজিদে প্রবেশ করতে এবং নামাজ পড়তে দিচ্ছে না… এটা ধর্মের বিষয় তাই তাদের এ কাজ করা উচিত হয়নি।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ভারতের পার্লামেন্ট সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে সেখানে কেন্দ্রের শাসন জারি করে। একই সঙ্গে সেখানে যাতে কোনো ধরনের আন্দোলন না হয় এ জন্য সব রাজনৈতিক নেতাদের বন্দি করে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ