রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নিকাব নিয়ে বিএনপির এমপির বক্তব্যে সংসদে উত্তাপ ভারতজুড়ে অশান্তির বিরুদ্ধে জমিয়তে উলামায়ে হিন্দের ৬ দফা বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী সাইবার হামলার শিকার ইরানের ৪ প্রধান ব্যাংক ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু ৪০ জন পরিদর্শক দিয়ে হাজার হাজার মাদরাসা কীভাবে সামলাচ্ছে বেফাক? ইসলামি মূল্যবোধ ও অধিকার রক্ষার আন্দোলন জোরদার হবে: আমিরে মজলিস নবী-সাহাবি নিয়ে বেফাঁস মন্তব্য, তোপের মুখে ক্ষমা চাইলেন ‘জামায়াতি’ বিশ্লেষক ১৭ জুন থেকে সারাদেশে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় শুরু প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের সম্মতি নেই: শিক্ষামন্ত্রী

গাইবান্ধায় ড্রেন থেকে নিখোঁজ রিকশাচালকের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ড্রেন থেকে আব্দুল জব্বার মিয়া (৫৫) নামে এক নিখোঁজ রিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত জব্বার মিয়া মহদীপুর ইউনিয়নের ঝালিঙ্গী গ্রামের নসিব উদ্দিনের ছেলে।

শনিবার বিকেলে উপজেলার ঠুটিয়াপাকুর লিচুবাগানের পাশে সেচ ড্রেনের মধ্য থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পলাশবাড়ী থানার ওসি মাসুদুর রহমান জানান, জব্বার মিয়া ভাড়ায় রিকশা চালাতেন। গত বৃহস্পতিবার তিনি নিখোঁজ হন। তাকে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান পাননি।

শনিবার দুপুরে স্থানীয় লোকজন ঠুটিয়াপাকুর লিচুর বাগানের পাশে জমিতে পানি সরবরাহের ড্রেনে নিখোঁজ জব্বার মিয়ার লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ছিনতাইকারীরা তাকে হত্যার পর লাশ ড্রেনে ফেলে রেখে রিকশাটি নিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ