শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

বংশাই নদীতে গোসল করতে নেমে আইটি কর্মকর্তা নিখোঁজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর ঢাকার অদূরে আশুলিয়ায় বংশাই নদীতে গোসল করতে নেমে এক আইটি কর্মকর্তা নিখোঁজ হয়েছেন।

শনিবার দুপুর ১টার দিকে কনডা ব্রিজ এলাকায় গোসল করতে নেমে তিনি নিখোঁজ হন। নিখোঁজ নাফিউল ইসলাম নয়ন (২৪) মিতালী গ্রুপের আইটি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

নয়নের বড় ভাই নাজমুল গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নয়নকে উদ্ধারে রোববার সকাল থেকে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে এখনও তার সন্ধান মেলেনি।

জানা গেছে, শনিবার দুপুরে নয়ন তার বন্ধুদের সঙ্গে কনডা ব্রিজ এলাকায় বংশাই নদীতে গোসল করতে নামেন। সাঁতার না জানায় নয়নসহ তিনজন হাঁটুপানিতে দাঁড়িয়ে গোসল করছিলেন। বাকিরা সাঁতার কাটছিলেন।

ঘণ্টাখানেক পর অনেকেই পানি থেকে উঠে এলেও তিনজন সাঁতার কাটছিলেন। এ সময় তারা স্রোতের মধ্যে পড়ে গেলে নয়ন তাদের উদ্ধার করতে এগিয়ে যায়।

কিন্তু সাঁতার না জানায় নয়ন পানিতে তলিতে যায়, অন্যরা ভেসে থাকে। পরে বন্ধুরা নৌকা দিয়ে ওই তিনজনকে উদ্ধার করতে পারলেও নয়নকে আর খুঁজে পাওয়া যায়নি।

-এএ