রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মক্কায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের মক্কায় সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুই বাংলাদেশি।

বুধবার (২১ আগস্ট) বিকেলে মক্কা নগরীর পবিত্র মিনার ওভারব্রিজ থেকে নামার সময় গাড়ির ব্রেকফেল করলে এ দুর্ঘটনা ঘটে। এমনটাই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

নিহত মোশারফ হোসেন (২৮) কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার বরুদিয়া ইউনিয়নের ইউসুফ আলীর ছেলে।

আহতদের উদ্ধার করে মক্কার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। তবে আহতদের পরিচয় এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিনার ওভারব্রিজ থেকে নামার সময় গাড়ি ব্রেকফেল করে পিলারের সঙ্গে জোরে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মোশারফ মারা যান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ