শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ভারত হামলা চালালে কড়া জবাব দেবে পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারত যদি হামলা চালায় তবে তার কড়া জবাব দেবে পাকিস্তান, এমন হুঁশিয়ারি দিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের তথ্যবিষয়ক উপদেষ্টা ফিরদাউস আশিক আওয়ান।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মির ইস্যুতে দুই দেশের মুখোমুখি অবস্থানের মধ্যেই এমন হুঁশিয়ারি দিলেন তিনি। কানাডার গণমাধ্যম ‘ভাইস নিউজ’কে দেয়া এক সাক্ষাৎকারে ফিরদাউস আশিক বলেন, ভারত হামলা করলে পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে দেশের জনগণ এক হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে।

দেশের সেনা সদস্যদের প্রতি আমার আস্থা আছে। পাকিস্তানে কোন কিছু হলে ছাড় দিয়ে কথা বলবে না তারা।

তিনি বলেন, ‘ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার দেশকে শক্তভাবে হিন্দুত্ববাদী রাষ্ট্রে পরিণত করতে যাচ্ছেন। আশঙ্কা করছি, ভারতের মুসলিম ও কাশ্মিরের জনগণ ক্রমেই সহজলভ্য বস্তুতে পরিনত হবে। এ ব্যাপারে হস্তক্ষেপ করতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।’

-এটি