শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

আসামে ১৪৪ ধারা জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের বেশ কয়েকটি এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। শনিবার (৩১ আগস্ট) আসামের নাগরিকত্বের চূড়ান্ত তালিকা প্রকাশকে কেন্দ্র করে এ সতর্ক অবস্থান নেওয়া হয়েছে।

ইতোমধ্যে গুয়াহাটিসহ রাজ্যের উত্তেজনাপ্রবণ এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। আসামের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা কুলধর শইকিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজ্যে সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে ৫১ কোম্পানি সিএপিএফ পাঠিয়েছে কেন্দ্র। তবে আগে থেকেই রাজ্যে ১৬৭ কোম্পানি সিএপিএফ মোতায়েন করে রাখা হয়েছে।

এদিকে আসাম পুলিশ জানিয়েছে, রাজ্যজুড়ে থাকা প্রায় ২৫০০ এনআরসি সেবা কেন্দ্রের মধ্যে এক হাজার ২শ কেন্দ্রকে উত্তেজনাপ্রবণ হিসিবে চিহ্নিত করেছে। তারা রাজ্যের মানুষকে সতর্ক করার পাশাপাশি নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে।

দেশটির সুপ্রিম কোর্ট নাগরিকত্বের তালিকা হালনাগদ করার প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করছে। এদিকে চূড়ান্ত তালিকা প্রকাশ নিয়ে আসামের নাগরিকরা এখন উদ্বেগের মধ্যে আছেন। এদিকে গত বছর করা ওই রাজ্যে ‘প্রমাণিত নাগরিক’ তালিকা থেকে বাদ পড়াদের মধ্যে ‍উদ্বেগ তৈরি হয়েছে।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ