সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

জিয়ার সমাধিতে বিএনপির দুই গ্রুপের নেতাদের হাতাহাতি (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফুল দিতে গিয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এসময় ঢাকা উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি বজলুল বাছিদ আঞ্জুর পাঞ্জাবি ছিঁড়ে ফেলা হয়।

রোববার সকালে রাজধানীর শেরেবাংলা নগরের চন্দ্রিমা উদ্যানে জিয়ার মাজার এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, রোববার সকালে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের মাজারে বিএনপির কেন্দ্রীয় নেতারা প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন। পরে ঢাকা মহানগরসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও ফুল দিয়ে ফুল শ্রদ্ধা নিবেদন করেন।

তবে দলের সিনিয়র নেতারা চলে যাওয়ার পর ফুল দেওয়ার সময় ঢাকা মহানগর উত্তরের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি বজলুল বাছিদ আঞ্জুর পাঞ্জাবি ছিঁড়ে ফেলা হয়। পরে খালি গায়ে তাকে মাজার এলাকা ত্যাগ করতে দেখা যায়।

এর আগে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ৬টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে বিএনপির সব কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়।

এছাড়া বিকেল ৩টায় রাজধানীর রমনা ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

https://www.facebook.com/amadersomoy/videos/900768483623190/

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ