শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

যে কারণে আরএসএস প্রধানের সঙ্গে বৈঠক করলেন আল্লামা আরশাদ মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম

ভারতের হিন্দুত্ববাদী সংগঠন ‘আরএসএস’ প্রধান মোহন ভগবত এবং জমিয়তে উলামায়ে হিন্দ প্রধান মাওলানা সাইয়্যেদ আরশাদ মাদানী দেশের বর্তমান পরিস্থিতিতে ‘হিন্দু-মুসলিম ঐক্য’ নিয়ে বৈঠক করেছেন।

জানা যায়, এর আগে, আরএসএসের প্রবীণ নেতা ইন্দ্রেশ কুমারও দারুল উলূম দেওবন্দে মোহতামিমের সাথে দেখা করেছিলেন, মাওলানা আরশাদ মাদানী শনিবার দেওবন্দে তার বাসভবনে সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি বলেন, এই বৈঠকটি দেশের জন্য সাম্প্রদায়িক সম্প্রীতির নতুন মাত্রা প্রতিষ্ঠা করবে।

মাওলানা আরশাদ মাদানী বলেন, বর্তমান পরিস্থিতিতে আমরা তার সামনে এ দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছি, দেশের জন্য ভ্রাতৃত্ব ও ভালবাসায় এ সময়ে একসাথে কাজ না করি, তবে আগামী দিনগুলি সংখ্যালঘু এবং সংখ্যাগরিষ্ঠদের জন্য অত্যন্ত ক্ষতিকারক হিসাবে প্রমাণিত হবে।

আমরা অনুভব করি ও চাই আমাদের এ দেশের যেনো কোনো ধরণের ক্ষতি না হয়। সুতরাং আমাদের একসাথে কাজ করা উচিত। মাদানী আরো বলেন, মোহন ভগবত তার কথা অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছেন।

তিনি আরো জানান, এ বৈঠকের পরপরই মোহন ভগবত থেকে একটি ভিডিও বার্তা পাওয়া যায়, যাতে তিনি তার সমস্ত সহকর্মীকে এই বার্তা দিয়েছিলেন, তারা হিন্দু মুসলিম সংহতির প্রতি ভালবাসার সঙ্গে কাজ করে।

মাওলানা আরশাদ মাদনী আরো বলেন, দেশের জন্য আমাদের প্রচেষ্টা এভাবেই অব্যাহত থাকবে। আমরা আশা করি আগামী দিনের মধ্যে আমরা আজকের চেয়ে আরও ভারো কাজ করতে সক্ষম হবো। সূত্র: দ্য ইনকিলাব

-এটি