মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

টাটকা মাছ চিনবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাছ কিনতে গিয়ে ঠকে যান এমন মানুষের সংখ্যা নেহায়াতই কম নয়। অনেক সাবধানতা অবলম্বন করে মাছ কিনে বাসায় নেয়ার পর দেখা যায় মাছটা পঁচা। টাটকা মাছ চেনার সহজ কিছু উপায় জানা থাকলে ঠকে যাওয়ার আশংকা থাকে না।

আসুন জেনে নেই টাটকা মাছ চেনার সহজ ৫টি উপায়। ১. মাছ হাতে নিয়ে দেখুন। যদি পিছলে যায় তবে বুঝবেন এ মাছ টাটকা।

২. মাছের চোখের দিকে লক্ষ্য করুন চোখ যদি ফ্যাঁকাসে আর ভেতর দিকে বসে যাওয়া হয় তবে তা মোটেও টাটকা নয়। কারণ, তাজা মাছের চোখ কখনো ঘোলাটে হয় না। আর তা খানিকটা বাইরের দিকে বেরিয়ে থাকে।

৩. ছোট মাছের পেট ফাঁক করে যদি দেখেন ভেতরে থাকা পটকার রঙ লাল ও ভেজা, তবে বুঝবেন এটি তাজা মাছ। বাসি আর পচা ছোট মাছের পেটের ভেতরের অংশ শুকনো হয়।

৪. অনেকে মাছের পেটি কিনেন। এক্ষেত্রে হালকা চাপ দিয়ে দেখুন, কাঁটা থেকে মাছ আলাদা হয়ে গেলে বুঝবে তা তাজা নয়।

৫. চিংড়ি কেনার সময় এর মাথা সহজেই ভেঙ্গে যায় কিনা দেখুন। ভেঙে গেলে তা টাটকা নয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ