শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস

সারাদেশে ডেঙ্গুতে মৃত্যু ৫৭ জন, ১৯২ নয়: আইইডিসিআর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে ১৯২ জনের মৃত্যুর সংবাদ মিলেছে। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) বলছে— ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৫৭ জনের মৃত্যু হয়েছে, ১৯২ জন নয়।

সর্বশেষ আজ বুধবার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভিকারুননিসা নূন স্কুলের একছাত্রীর মৃত্যু হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন এলাকা থেকেও প্রায় প্রতিদিনই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। তবে সরকারি তালিকায় এগুলো অন্তর্ভুক্ত হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাসপাতলে ভর্তি হয়ে ৫৭ জন ডেঙ্গু রোগী মারা গেছে। এর মধ্যে এপ্রিলে ২ জন, জুনে ৫ জন, জুলাইয়ে ২৮ জন ও আগস্টে ২২ জন মারা যান।

স্বাস্থ্য অধিদপ্তরের ন্যাশনাল হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়েশা আক্তার বলেন, বুধবার সকাল ৮টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে রাজধানীর মাত্র ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে এক হাজার ৯৮৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। ক্রমেই এ সংখ্যা কমছে।

‘একই সময়ে ঢাকার বাইরে এক হাজার ৫৯৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় রাজধানীতে আর নতুন ৩৪৫ জন ভর্তি হয়েছেন। রাজধানীর বাইরে আরও ৪৭৫ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন’।

জানা গেছে, ঢাকার সরকারি হাসপাতালগুলোর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ৪৭, মিটফোর্ডে ৪৯, ঢাকা শিশু হাসপাতালে ১৫, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ২২, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ৫৬, সম্মিলিত সামরিক হাসপাতালে ১৪, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ২৯, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ৮, কুয়েত মৈত্রী সরকারি হাসপাতালে ৩, পিলখানার বিজিবি হাসপাতালে ১, রাজারবাগ পুলিশ হাসপাতালে ৩, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে ২ জনসহ সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ২৪৮ জন ভর্তি রয়েছেন। বেসরকারি হাসপাতালে রয়েছেন ৯২ জন।

রাজধানী ছাড়া ঢাকা বিভাগে ১১৩, খুলনায় ১৪৭, চট্টগ্রামে ৫২, বরিশালে ৭৮, রাজশাহীতে ৪৩, রংপুরে ১৩, সিলেটে ৮ এবং ময়মনসিংহে হাসপাতালে ২১ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।

হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গত জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ৭৩ হাজার ৫৬৫ জন। হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র গ্রহণ করেছ