শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস

কাশ্মীর ইস্যুতে ভারতের প্রতি রাশিয়ার সমর্থন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাশ্মীরের চলমান ইস্যুতে ভারতের প্রতি সমর্থন জানিয়েছে রাশিয়া। ইস্টার্ন ইকনোমিক ফোরামে অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাশিয়া সফরে এই সমর্থন জানায় মস্কো।

এসময়, পাকিস্তানকে চাপে রাখতে একসঙ্গে কালাশনিকভ তৈরি করতে চুক্তিবদ্ধ হয় ভারত ও রাশিয়া। নতুন চুক্তি অনুযায়ী উত্তর প্রদেশের কোরওয়াতে তৈরি হচ্ছে একে-টু হান্ড্রেড থ্রি রাইফেলের কারখানা।

প্রযুক্তি হস্তান্তরে একে অপরকে সাহায্যের পাশাপাশি ভারতীয় সেনা ও বিমানবাহিনীর জন্য অপেক্ষাকৃত হালকা হেলিকপ্টার নির্মাণের চুক্তিও করেছে দুই পক্ষ।

অস্ত্র তৈরির উদ্যোগে ভারত ও রাশিয়ার মধ্যে সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতা নতুন পর্যায়ে পৌঁছবে বলে মত বিশ্লেষকদের।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ