শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

'কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনী সজাগ'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কিশোর গ্যাং নিয়ন্ত্রণে সরকারের নিরাপত্তা বাহিনী যথেষ্ট সজাগ রয়েছে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কিশোর অপরাধ নিয়ন্ত্রণে অভিভাবকদের সচেতন ও সজাগ থাকতে হবে সবার আগে।

সকালে রাজধানীর মিরপুরে পুলিশ কনভেনশন সেন্টারে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি আয়োজিত মাদক, সন্ত্রাস, শিশু নির্যাতন, এবং ইন্টারনেটের অপব্যবহার প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, 'আপনাদের সন্তান বা আপনার যেই হোক তাদের প্রতি আপনারা লক্ষ্য রাখুন। তারা যেন সন্ধ্যায় বাড়ি ফিরে আসে। যদি কেউ অপরাধ করেই ফেলে তবে আইনমতো তাকে বিচারের মুখোমুখি হতেই হবে।'

মন্ত্রী বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কাজ করছে সরকার। নতুন প্রজন্মকে বাঁচাতে যেকোনো মূল্যে সমাজ থেকে মাদক দূর করা হবে বলেও জানান তিনি। কিশোর গ্যাংয়ের সেলফোন ব্যবহার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেলফোনের প্রয়োজন রয়েছে তবে শিক্ষার্থীদের জন্য নয়। তারা যাতে সেলফোন ব্যবহার করতে না পারে সেজন্য সর্তকতা অবলম্বন করা হবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ