শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব ‘বিএনপি পুরোনো রাজনীতিতে ফিরলে দেশ চালাবে ২৪-এর নতুন শক্তি’ জামায়াত ছেড়ে দেওয়ার হুমকি আমির হামজার! ইসলামাবাদে মাওলানা ফজলুর রহমানের বাসভবন সিলগালা, ছেলে আটক লেদার ফাউন্ডেশনের আত্মপ্রকাশ, চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব হারামাইন বহরে যুক্ত হচ্ছে আরও ২০ ট্রেন, বাড়বে যাত্রী ধারণক্ষমতা আজহারীর মাহফিল থেকে ৩৭ নারী পকেটমার আটক! শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি

চীন শুধু সেনাই পাঠায়নি ভারতে, রাস্তাও বানিয়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শুধু পাকিস্তানের সাথে অধিকৃত জম্মু-কাশ্মির নিয়ে নয়, অরুণাচল সীমান্তে চীনের সঙ্গেও ভারতের উত্তেজনা দেখা দিয়েছে।

সীমান্ত পেরিয়ে অরুণাচলে চীনা সেনারা ঢোকার চাঞ্চল্যকর খবর দিয়েছিল ভারতীয় গণমাধ্যম। এবার জানা গেলো ভারতীয় ভূখণ্ডে শুধু সেনা প্রবেশ নয়, এক কিলোমিটার দীর্ঘ রাস্তাও বানিয়েছে চীনা সেনারা।

দ্য ওয়াল-এর এক প্রতিবেদনে বলা হয়, স্যাটেলাইট থেকে পাওয়া চিত্র বিশ্লেষণ করে এমনটাই দেখা গেছে বলে জানিয়েছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।

তারা বলছেন, চীনা সেনারা বিশিং অঞ্চলের উত্তর সীমান্তের লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল পেরিয়ে ভারতে প্রবেশ করেছে এবং সেখানে এক কিলোমিটার রাস্তাও নির্মাণ করেছে।

সম্প্রতি অরুণাচলের বিজেপি সংসদ সদস্য তাপির গাও বলেছিলেন, চাগলাগাম ও বিশিং সীমান্ত দিয়ে ভারতীয় এলাকায় অনুপ্রবেশ করেছে চীনা সেনারা। পরে গত বুধবার দেশটির সেনাবাহিনী তা অস্বীকার করে বিবৃতি দেয়।

প্রতিরক্ষা বিশেষজ্ঞ অভিজিৎ আয়ার মিত্র জানান, ২০১৫ সালে ভারত-চীন স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী দুই দেশের সীমান্ত হচ্ছে লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল। তার পরেও বেশ কয়েকবার দেশটির সেনারা ভারতের অভ্যন্তরে ঢুকে পড়েছে এবং অবকাঠামোও নির্মাণ করেছে।

এর মধ্যে এক কিলোমিটার সড়ক ছাড়াও সীমান্তের ৩০০ মিটার ভেতরে পরিকাঠামো রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, চীন লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল আরো দক্ষিণে ভারতীয় ভূখণ্ডের ভেতরে সরিয়ে নিয়ে যেতে চাইছে।

এ জন্য তারা বুলডোজারের মতো ভারী যন্ত্র দিয়ে সেখানে রাস্তা তৈরি করছে। ভারতের কোনো ধরনের বাধা ছাড়াই চীন এ কাজ করছে। ২০১৭ সাল থেকেই চীন এমনটা করে আসছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ