বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

রাব্বানীর প্রটোকলে না যাওয়ায় সূর্যসেন হলের ৪ কক্ষে তালা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ডাকসুর জিএস গোলাম রাব্বানীর প্রটোকলে না যাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের চার কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে তার অনুসারীরা।

গতকাল রোববার রাত ১০টার সময় বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলে এ ঘটনা ঘটে।

তালা ঝুলিয়ে দেয়া চার কক্ষগুলো হলো- ২৪৮, ২৩৭, ৪০১ (ক) ও ৬২৬ (ক)। এ রুমগুলোতে ৩৪ জন শিক্ষার্থী থাকেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

হল শাখা ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক সৈয়দ শরীফুল ইসলাম শপুর নেতৃত্বে শিক্ষার্থীদের কক্ষে তালা ঝুলিয়েছে দেয়া হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগী শিক্ষার্থীদের। তারা বলেন, দীর্ঘ দিন ধরে বিভিন্ন প্রোগ্রাম করলে তাদের রাখা হচ্ছে গণরুমে।

রোববার দুপুরে ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী মধুর ক্যান্টিনে এলে তারা ইচ্ছে করেই তার প্রটোকলে যাননি। এমনকি রাতে গেস্টরুমেও যাননি তারা। এ কারণে ক্ষিপ্ত হয়ে শপুর নির্দেশে তৃতীয় বর্ষের কয়েকজন তাদের থাকার রুমগুলোতে তালা ঝুলিয়ে দেন।

এদিকে এ অভিযোগটি অস্বীকার করে শরীফুল ইসলাম শপু জানান, তারা নিজেদের মধ্যে ঝামেলা করেছিল। আমি তখন হলের বাইরে ছিলাম। কে বা কারা তালা লাগিয়েছিল আমি জানি না। পরে হলে এসে আমি মিটমাট করে তালা খুলে দিয়েছি। এ সময় রাব্বানীর প্রটোকলে না যাওয়ার কারণে তালা দেয়ার বিষয়টি ভিত্তিহীন বলেও দাবি করেন তিনি।

কেন্দ্রীয় ছাত্রলীগের শীর্ষ নেতৃত্বের ওপর আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষোভ ও উদ্বেগ প্রকাশের এক দিনের মাথায় এ ঘটনা ঘটল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ