শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘সুন্দর বাংলাদেশ গড়ার কাজ তরুণদেরই শুরু করতে হবে’ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ৩৬ সদস্যের কমিটি ঘোষণা ‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন

এবার মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বল্টনকে সরালেন ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব থেকে জন বল্টনকে সরিয়ে দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল মঙ্গলবার এক টুইট বার্তায় বল্টনের ইস্তফার ঘোষণা দেন ট্রাম্প।

ট্রাম্প টুইটারে লেখেন, গত রাতে আমি জন বল্টনকে বলেছি যে, তাকে আর হোয়াইট হাউজে প্রয়োজন নেই। প্রশাসনের অনেকের মতো আমিও বল্টনের অনেক পরামর্শে তীব্র আপত্তি জানিয়েছি। সে কারণে আমি নিজেই জনকে ইস্তফা দিতে বলি। জন সেইমতো সকালেই পদত্যাগ করেন।

https://twitter.com/realDonaldTrump/status/1171452880055746560

আরেক টুইটে ট্রাম্প লেখেন, তার সেবার জন্য আমি জন বোল্টনকে অনেক ধন্যবাদ জানাই। আগামী সপ্তাহে আমি নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার নাম ঘোষণা করব।

https://twitter.com/realDonaldTrump/status/1171452881729228802

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং অর্থমন্ত্রী স্টিভেন নুচিনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার দেড় ঘণ্টা আগে জনকে বরখাস্ত করা হলো।

অবশ্য এ সম্পর্কে তিনি ভিন্ন কথা বলেছেন। তিনি এক টুইটে বলেছেন, আমি গতরাতে পদত্যাগের প্রস্তাব দিয়েছি এবং প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন আমরা এ বিষয়ে আগামী কাল কথা বলবো।

https://twitter.com/AmbJohnBolton/status/1171455806069305346

সিএনএন সূত্রে খবর, উত্তর কোরিয়া ও আফগানিস্তান নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে মতবিরোধে জড়িয়ে পড়েন জন বল্টন। হোয়াইট হাউজ সূত্রে খবর, মতবিরোধ এমন পর্যায়ে পৌঁছায় যে, যার জেরে জাতীয় নিরাপত্তা পর্ষদের সদস্যদের সঙ্গে ট্রাম্প প্রশাসনের অন্যান্য কর্তাব্যক্তিদের সম্পর্ক তিক্ত হয়ে ওঠে। এ পরিস্থিতিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে সরিয়ে দেন ট্রাম্প।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ