শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সবাইকে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে হবে: মাওলানা মোহাম্মদ ইসহাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, সবাইকে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে হবে। মৃত্যুর মুখোমুখী হয়েও হযরত হোসাইন রা. অন্যায়ের সাথে আপস করেননি। হযরত হোসাইন রা. এর শাহাদাত দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনের কর্মীদের জন্যে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

মঙ্গলবার বিকেলে পুরানা পল্টনের মজলিস মিলনায়তননে পবিত্র আশুরা উপলক্ষে খেলাফত মজলিস ঢাকা মহানগরী আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ঢাকা মহানগরী সভাপতি শেখ গোলাম আসগরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আজীজুল হকের পরিচালনায় সভায় প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন সংগঠনের মহাসচিব মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের যুগ্মমহাসচিব মাওলানা আহমদ আলী কাসেমী, এডভোকেট মুহা. মিজানুর রহমান, অধ্যাপক মুহা. আবদুল জলিল, অধ্যাপক কে এম আলম, মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি ইলিয়াস আহমদ, এডভোকেট তাওহিদুল ইসলাম তুহিন, প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, মুন্সী মোস্তাফিজুর রহমান ইরান, মল্লিক মুহাম্মদ কিতাব আলী, এডভোকেট সৈয়দ মুহাম্মদ সানাউল্লাহ, হাজী হারুনুর রশীদ, মুহাম্মদ মনির হোসেন, মুহাম্মদ শাহিন, বিলাল আহমদ চৌধুরী প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ