শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘সুন্দর বাংলাদেশ গড়ার কাজ তরুণদেরই শুরু করতে হবে’ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ৩৬ সদস্যের কমিটি ঘোষণা ‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন

আসামের এনআরসির বিরুদ্ধে রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসামের চূড়ান্ত নাগরিক তালিকা থেকে ১৯ লাখ মানুষের নাম বাদ যাওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার রাস্তায় নেমে প্রতিবাদে শামিল হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুরে কলকাতার সিঁথি থেকে শ্যামবাজার পর্যন্ত রাস্তায় প্রতিবাদ মিছিলে হাঁটবেন তিনি। সঙ্গে থাকবেন তৃণমূলের নেতা-কর্মীরা।

এদিকে আসামের পর এবার পশ্চিমবঙ্গেও নাগরিকপঞ্জি হবে বলে গতকাল কলকাতায় এক বক্তব্যে দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। অপরদিকে দিল্লিতে বিজেপি সভাপতি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে বসার ঠিক আগে একই দাবি তুলেছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রিসার্চ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সেভ বেঙ্গল’ নামে একটি আলোচনা সভায় তিনি বলেন, ‘আসামের মতো পশ্চিমবঙ্গেও এনআরসি হবে। এতে প্রায় দু’কোটি মানুষ বাদ যাবে। বিদেশি নাগরিকরা এসে রাজ্য আর দেশের সম্পদ নষ্ট করছে। তা রুখতেই এনআরসি প্রয়োজন।’

কিন্তু পশ্চিমবঙ্গে এনআরসির বিরোধী মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। আর সেকারণেই এর বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে মুখ্যমন্ত্রীর এনআরসি বিরোধী মিছিলে হামলা হতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে।

সে কারণে সাড়ে চার কিলোমিটারেরও বেশি রাস্তা ব্যারিকেডে মুড়ে ফেলা হচ্ছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে নিরাপত্তা বাহিনী।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ