শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘সুন্দর বাংলাদেশ গড়ার কাজ তরুণদেরই শুরু করতে হবে’ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ৩৬ সদস্যের কমিটি ঘোষণা ‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন

উত্তরায় দুদক পরিচালকের বাসায় আগুন, স্ত্রী দগ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর উত্তরায় দুদক পরিচালক মুহাম্মদ ইউসুফের বাসায় আগুনে তার স্ত্রী দগ্ধ হয়েছেন।

বুধবার সন্ধ্যা ৭টার পর এ ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় কন্ট্রোল রুম জানিয়েছে, উত্তরা ৬ নম্বর সেক্টরের ৪ নম্বর সড়কে অবস্থিত ওই বাড়িতে আগুন লাগে। আগুনের খবর পেয়ে তাদের একটি ইউনিট সেখানে যায়। কিন্তু তারা পৌঁছার আগেই বাড়ির লোকজন আগুন নিভিয়ে ফেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ফায়ার সার্ভিস আরও জানায়, আগুনে দুদক পরিচালক মুহাম্মদ ইউসুফের স্ত্রী দগ্ধ হয়েছেন। তাকে হাসপাতালে নেয়া হয়েছে। আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে বাসার গ্যাস থেকে আগুনের সূত্রপাত হতে পারো।

এদিকে উত্তরা পূর্ব থানায় কর্তব্যরত কর্মকর্তা এসআই আরাফাত জানান, আমরা আগুন লাগার কোন খবর এখনো পাইনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ