শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান হাজারের পর, শীর্ষে অক্সফোর্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বের বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিংয়ে আবারো শীর্ষে ব্রিটেনের অক্সফোর্ড।

এ নিয়ে টানা চতুর্থবার তালিকায় প্রথম স্থান দখলে রাখলো বিশ্ববিদ্যালয়টি। র‍্যাংকিংয়ে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি দ্বিতীয় এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয় তৃতীয় স্থানে রয়েছে।

পৃথিবীর মোট ৯২ দেশের ১,৩৯৬টি বিশ্ববিদ্যালয়ের ওপর গবেষণা করে তালিকা প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক সংস্থা- টাইমস হায়ার এডুকেশন (টিএইচই)।

শীর্ষ দশের মধ্যে সাতটি এবং শীর্ষ ২০০ এর মধ্যে ৬০টি অবস্থান নিয়ে র‍্যাংকিংয়ে আধিপত্য বজায় রেখেছে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো।

টাইমস হায়ার এডুকেশনের ২০২০ সালের তালিকায় এশিয়ার মধ্যে বিশ্ববিদ্যালয়ের সংখ্যায় এগিয়ে চীন ও জাপান। আর প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান রয়েছে '১০০১' নম্বরে।

র‌্যাংকিংয়ে চতুর্থ স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়, পঞ্চম মাস্যাচুসেট্স ইন্সটিটিউত অফ টেকনোলজি এবং নবম অবস্থানে শিকাগো বিশ্ববিদ্যালয়।

চীনের সিংহুয়া ইউনিভার্সিটি র‌্যাংকিংয়ে ২৩তম অবস্থানে রয়েছে। এই বছরের তালিকায় ইরানের অবস্থান উপরের দিকে উঠে এসেছে।

শ্রেণিকক্ষে শেখার পরিবেশ, গবেষণা, গবেষণার প্রভাব, আন্তর্জাতিক মান ও প্রকৃত জ্ঞান আহরণ- এই পাঁচটি বিষয়কে প্রাধান্য দিয়ে টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) গত চার যুগ ধরে উচ্চশিক্ষার মান নিয়ে গবেষণা করে আসছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ