বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ইতালিতে গোবরের ট্যাংকে পড়ে ৪ ভারতীয়ের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  গরুর খামারে গোবরের ট্যাংকে পড়ে চার ভারতীয়ের করুণ মৃত্যু হয়েছে। তারা সবাই শিখ সম্প্রদায়ের লোক। ইতালির উত্তরাঞ্চলীয় পাভিয়ার অঞ্চলে এ ঘটনা ঘটেছে।

খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে দুইজন ছিলেন ওই খামারের মালিক। আর বাকি দুইজন সেখানকার কর্মচারী। তদন্তকারীরা বলছেন, গোবর সার থেকে নির্গত কার্বন ডাই-অক্সাইড গ্যাসের ক্রিয়ায় তাদের মৃত্যু হচ্ছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নিহত খামার মালিক দুইজন হলেন- প্রেম সিং ও তার ভাই তারসেম সিং। আর দুই কর্মচারী হলেন- আরমিনদার সিং এবং মাজিনদার সিং। এরা সবাই ভারতীয় নাগরিক। পাঞ্জাব থেকে ইতালিতে গিয়েছিলেন তারা।

ইতালির গণমাধ্যমের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালে মিলান থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে পাভিয়া অঞ্চলে খামারটি স্থাপন করেন ওই দুই ভাই।

গত বৃহস্পতিবার ওই খামারে গোবর সারের ট্যাংক খালি করছিলেন দুই কর্মচারী। এদের একজন ট্যাংকের ভেতর পড়ে যান। তাকে উদ্ধারের জন্য বাকিরা ট্যাংকের ভেতর লাফ দেন।

কিন্তু সেখান থেকে তারা আর উঠতে পারেননি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাদের মরদেহ উদ্ধার করে। কার্বন ডাই-অক্সাইড গ্যাসের ক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ