শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

ইবির বঙ্গবন্ধু হলে গরুর মাংস নিষিদ্ধের অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ডাইনিংয়ে গরুর মাংস বিক্রি নিষিদ্ধ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গরুর মাংস বিক্রি করায় হলের প্রভোস্ট সম্প্রতি ডাইনিং ম্যানেজারকে শাসিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

জানা যায়, হলের ডাইনিং ম্যানেজার তোতা মন্ডল প্রায় এক বছর ধরে বঙ্গবন্ধু হলের ডাইনিং ম্যানেজারের দায়িত্বে রয়েছেন। তিনি প্রতি সপ্তাহে ডাইনিংয়ে পোলাও এবং গরুর মাংস বিক্রি করে আসছেন। তবে গত বৃহস্পতিবার হলের প্রভোস্ট অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার তাকে গরুর মাংস বিক্রি করায় শাসিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। একই সঙ্গে তিনি হলে গরুর মাংস বিক্রি করতে নিষেধ করেছেন।

এ ব্যাপারে হলের ডাইনিং ম্যানেজার তোতা মন্ডল জানান, গত সপ্তাহে ডাইনিংয়ে খাবারে তালিকায় গরুর মাংস রাখায় প্রভোস্ট ফোন দিয়ে তাকে বকাঝকা করেছেন। তিনি ডাইনিং ম্যানেজারকে উদ্দেশ করে বলেছেন, ‘গরুর মাংস কার কাছে শুনে এ হলে বিক্রি করা হচ্ছে? এ হলে গরুর মাংস বিক্রি নিষিদ্ধ। তুমি আগামী শনিবার এসে আমার সঙ্গে দেখা করবা।’

এদিকে হঠাৎ হলে গরুর মাংস বিক্রি নিষিদ্ধ করার কথা শুনে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক শিক্ষার্থী। জয়নুল আবেদীন নামের ওই হলের এক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজে অসাম্প্রদায়িকতায় বিশ্বসী ছিলেন। কিন্তু আজ বঙ্গবন্ধু হলেরই প্রভোস্ট গরুর মাংস বিক্রি নিষিদ্ধ করেছেন। আমরা এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এ বিষয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের হাউস টিউটর রবিউল ইসলাম বলেন, একটি হলে গরুর মাংস বিক্রি নিষিদ্ধ, এটা কীভাবে সম্ভব? আমার জানা মতে এ ধরনের কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

এ বিষয়ে হল প্রভোস্ট অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার বলেন, অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। শিক্ষার্থীরা আমাকে অভিযোগ করেছে- ডাইনিং ম্যানেজার একেক সপ্তাহে একেক রকম খাবার দেয়। আমি ম্যানেজারকে বলেছি যে, তুমি ডাইনিংয়ে তোমার ইচ্ছামতো খাবার দিতে পারবা না। খাবারের তালিকা আমরা নির্ধারণ করে দেবো। সেটি গরুর মাংস কিংবা মুরগীর মাংস। আমি তাকে আরও বলেছি, প্রতি সপ্তাহে গরুর মাংস না রেখে মাসে একদিন তো খাসির মাংসও রাখতে পার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ