শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’ স্বামী-স্ত্রীর কেউ পরকীয়ায় জড়ালে অপরজনের করণীয় কী? তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস 

মোজাম্বিকে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশিসহ নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দক্ষিণ আফ্রিকার পাশের দেশ মোজাম্বিকের মুকুবা শহরের পাশে সড়ক দুর্ঘটনায় আরাফাত (২৩) ও আল আমিন নামে ২ বাংলাদেশিসহ ৪ জন নিহত হয়েছেন। অন্য ২ জন মোজাম্বিকের নাগরিক। এ ঘটনায় আরও ৩ বাংলাদেশি মারাত্মকভাবে আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে মোজাম্বিকের মুকুবা শহর থেকে দক্ষিণ আফ্রিকায় আসার পথে নামুতু নামক জায়গায় এ দুর্ঘটনা ঘটে।

এদের মধ্যে মেহেদী হাসান ও হুমায়ুন কবির নামে ২ বাংলাদেশি আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কামুক্ত। তবে আহতদের মধ্যে মোহাম্মদ ইকবাল হোসেনের অবস্থা আশঙ্কাজনক।

মোজাম্বিকের মুকুবা বাংলাদেশ কমিউনিটি নিহত দুই ভাই আরাফাত ও আল আমিন কে তাদের পরিবারের সম্মতিতে সেখানে দাফন করা হয়েছে। তারা নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার মির ওয়ারিশপুর গ্রামের সালেহ আহমেদের পুত্র।

-এএ