শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স

হঠাৎ মতিঝিল আইডিয়াল স্কুলে প্রতিমন্ত্রী, ৫ শিক্ষককে শোকজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ছুটি না নিয়ে বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় রাজধানীর মতিঝিল আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ শিক্ষককে শোকজ করা হয়েছে।

শনিবার প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মুহা. জাকির হোসেন আকস্মিক পরিদর্শনে গিয়ে ওই শিক্ষকদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেন।

জানা গেছে, সকালে প্রতিমন্ত্রী প্রথমে মতিঝিল আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান। সেখানে ৪২ শিক্ষকের মধ্যে পাঁচ শিক্ষককে অনুপস্থিত পান। হাজিরা খাতায় এদিন তাদের সই পাওয়া যায়নি। বিনা ছুটিতে তারা অনুপস্থিত থাকায় শোকজের নির্দেশ দেয়া হয়। শোকজের যথাযথ উত্তর না পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানা গেছে।

এরপর তিনি সামাজিক শিক্ষা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যান। সেখানে দেখেন ছোট পরিসরে এ বিদ্যালয়টি পরিচালিত হচ্ছে। বিদ্যালয়ে চারজন শিক্ষক রয়েছেন। ১০-১২ জন শিক্ষার্থী নিয়ে চলছে। এটি দেখে মুহা. জাকির হোসেন দুঃখ প্রকাশ করেন। দ্রুত এ বিদ্যালয়টির অবস্থা কীভাবে পরিবর্তন করা যায় সে বিষয়ে ব্যবস্থা নেয়ার কথা বলেন।

পরে ফকিরাপুল টিঅ্যান্ডটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান প্রতিমন্ত্রী। সেখানে সাতজন শিক্ষকের উপস্থিতি পান। আর শিক্ষার্থী ছিল মাত্র ১৪ থেকে ১৫ জন। বিষয়টি শুনে ক্ষিপ্ত হন প্রতিমন্ত্রী। সাতজন শিক্ষক দিয়ে মাত্র ১৫ জন শিক্ষার্থী কেন, তা জানতে চান। তখন শিক্ষকরা জানান, এ এলাকায় ভালো মানের স্কুল থাকায় সরকারি বিদ্যালয়ে ছেলে-মেয়েরা ভর্তি হতে চায় না। কীভাবে শিক্ষার্থী বাড়ানো যায়, সে বিষয়ে ব্যবস্থা নিতে টিঅ্যান্ডটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে নির্দেশ দেন প্রতিমন্ত্রী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ