শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

'দাওরায়ে হাদীস' শিক্ষার্থীদের জন্য বেফাকের জরুরি বিজ্ঞপ্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নতুন নিয়মে চলতি শিক্ষাবর্ষ থেকে দাওরায়ে হাদীস (তাকমিল) পরীক্ষায় অংশগ্রহণ করতে ৬ বোর্ডের যে কোন একটি বোর্ড থেকে মেশকাত জামাতের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশের অধীনে চলতি শিক্ষাবর্ষ থেকে নতুন এ নিয়ম অনুসরণ করতে হবে শিক্ষার্থীদের।

এ কারণে দাওরায়ে হাদীস পরীক্ষার্থীদের নিবন্ধন করার জন্য মেশকাত জামাতের নম্বরপত্র বেফাক বোর্ড অফিস অথবা বেফাকের ওয়েব সাইট হতে সংগ্রহ করে রাখার আহ্বান জানিয়েছে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ।

বেফাকের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর অন্তর্ভূক্ত সকল তাকমীল মাদরাসা সমূহের মুহতামিমগণ এবং শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, আসন্ন ২০২০ ঈ: সনের তাকমীল (দাওরায়ে হাদীস) মারহালায় পরীক্ষার্থীদের নিবন্ধন করার জন্য ফযীলাত মারহালায় উত্তীর্ণ হওয়া আবশ্যক।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সে মতে সকল তাকমীল মাদরাসার মুহতামিমগণ ও পরীক্ষার্থীদের অবগত করা যাচ্ছে যে, আপনারা অবশ্যই ফযীলাত মারহালার নম্বরপত্র বেফাক বোর্ড অফিস অথবা বেফাকের ওয়েব সাইট হতে সংগ্রহ করে রাখবেন। যাতে ২০২০ ইং সনের নিবন্ধন ফরমের সহিত জমা দিতে কোন সমস্যা না হয়।

বেফাকের সকল বিভাগের পরীক্ষার নম্বরপত্র পেতে ক্লিক করুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ