বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস ‘ক্যানসারের কঠিন সময়ে সুরা আর-রহমানই জুগিয়েছে মানসিক শক্তি’ ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ‘ইশকে নাবি মেহফিল’ শুক্রবার নেতাকর্মীদের অন্যায়-অবিচার না করার শপথ ধর্মমন্ত্রীর ৮ ফেব্রুয়ারি সৌদি আরবে শুরু হতে পারে পবিত্র রমজান ‘জনরোষ সৃষ্টি হওয়ার আগেই গণভোটের রায় বাস্তবায়ন করুন’ জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎

মিসরে সরকারবিরোধী বিক্ষোভে আটক ৫০০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিসরে সরকারের দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেয়া প্রায় ৫শ বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। দেশটির মানবাধিকার সংস্থাগুলো এ তথ্য নিশ্চিত করেছে।

তবে এসব বিক্ষোভ থেকে আসলেই কতজনকে আটক করা হয়েছে সরকারিভাবে সে সংখ্যা এখনও প্রকাশ করা হয়নি।

স্থানীয় সময় শুক্রবার রাতে রাজধানী কায়রো, আলেকজান্দ্রিয়া এবং বেশ কিছু শহরে বিক্ষোভে অংশ নেন বিক্ষোভকারীরা। অপরদিকে শনিবার সন্ধ্যায় বন্দর নগরী সুয়েজে বিক্ষোভ শুরু হয়। মিসরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল-সিসিকে সরে যাওয়ার আহ্বান জানিয়েই বিক্ষোভ চলছে।

২০১৩ সালে মিসরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে সরিয়ে দিয়ে ক্ষমতা দখল করেন তৎকালীন সেনাপ্রধান আব্দুল ফাত্তাহ আল সিসি। তার কয়েক বছরের শাসনামলে বহু মানুষকে হত্যা এবং লাখ লাখ মানুষকে আটক করা হয়েছে।

তিনি ক্ষমতা গ্রহণের পর থেকেই দেশটিতে কড়াকড়ি আরোপ করা হয়। ১০ জনের বেশি মানুষ রাস্তা-ঘাটে একত্রিত হওয়ার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। এক্ষেত্রে অবশ্যই সরকারের অনুমতি নিতে হয়।

গত ছয় বছরে প্রয়াত প্রেসিডেন্ট মুরসির দল মুসলিম ব্রাদারহুডের কমপক্ষে ৬০ হাজার সদস্যকে আটক করা হয়েছে। এর মধ্যে কয়েকশ সদস্যকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। শুক্রবার রাতে রাজধানীর তাহরির চত্বর জড়ো হয়েছিল কয়েক হাজার বিক্ষোভকারী। ২০১১ সালের গণঅভ্যুত্থানে এই চত্বর থেকেই সারা দেশে আন্দোলন শুরু হয়েছিল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ