শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

আগামীকাল সাইনবোর্ড মাদরাসায় আসছেন মাওলানা ইব্রাহিম আফ্রিকী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের ঐতিহ্যবাহী দীনি প্রতিষ্ঠান জামিয়াতু ইবারাহীম মাহমূদনগর, সাইনবোর্ড ঢাকা এর উদ্যোগে বার্ষিক ইসলাহী জোড় অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল।

২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর থেকে মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে আত্মশুদ্ধি মূলক এই মাহফিলটি।ইতোমধ্যে জোড়কে কেন্দ্র করে যাবতীয় প্রস্তুতি ও ব্যবস্থাপনার আয়োজন শেষ পর্যায়ে পোঁছেছে বলে নিশ্চিত করেছেন জামিয়া কর্তৃপক্ষের একটি সূত্র।

সূত্র আরো জানিয়েছে, এবারের ইসলাহী জোড়ে শায়খুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া কান্ধলভী রহ. এর খলিফা ও মুফতীয়ে আযম ফকীহুল উম্মাহ হযরত মুফতী মাহমুদ হাসান গাঙ্গুহী রহ. এর জানেশীন, খাদেম ও সু্যোগ্য খলীফা শায়খুল মাশায়েখ হযরত মাওলানা ইব্রাহিম আফ্রিকী গুরুত্বপূর্ণ বয়ান করবেন।

মাহফিলে দেশের খ্যাতনামা ওলামা-মাশায়েখ বয়ান করবেন। আরো বয়ান করবেন বারিধারা মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদীস আল্লামা নূর হোসাইন কাসেমী। আল্লামা সুলাইমান আফ্রিকী (খলিফা শায়েখ যাকারিয়া রাহ.) আল্লামা নূরুল ইসলাম ওলীপুরী (মুহতামিম মাদ্রাসায়ে নূরে মদীনা শায়েস্তাগঞ্জ) আল্লামা মাহফুজুল হক (মুহতামিম জামিয়া রাহমানিয়া আরাবিয়া, মুহাম্মদপুর, ঢাকা)।

আল্লামা মামুনুল হক (শাইখুল হাদীস, জামিয়া রাহমানিয়া আরাবিয়া, মুহাম্মদপুর, ঢাকা) আল্লামা নজরুল ইসলাম কাসেমীসহ আরো অনেকে।

ইসলাহি জোড়ে প্রতিবছর দেশের বিভিন্ন এলাকা থেকে আলেম-ওলামা ও দ্বীনদার মানুষ যোগদান করে থাকেন। জামিয়তু ইবরাহীম মাদরাসার মুহতামিম সর্বশ্রেণির দীনদার মুসলমান ভাইকে মাহফিলে শরিক হওয়ার জন্য আমন্ত্রণ দিয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ