শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

ব্যাপারটি ধর্মভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের নয়: ভিপি নূর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মভিত্তিক রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ’র (ডাকসু)। গতকাল বৃহস্পতিবার বিকালে ডাকসু কার্যালয়ে তৃতীয় কার্যকরী পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এ বিষয়ে ডাকসু ভিপি নূরুল হক নূর গণমাধ্যমকে বলেন, ডাকসু ধর্মভিত্তিক উগ্রবাদী ও মৌলবাদী ছাত্র সংগঠনের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে। যারা ধর্মকে পূঁজি করে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে দেয়। তবে ব্যাপারটি ধর্মভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের নয়। কারণ সংবিধান অনুযায়ী সেটি আমরা পারি না। এটি একটি স্পর্শকাতর বিষয়।

প্রসঙ্গত, এতদিন বামসংগঠনগুলোসহ বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর প্ল্যাটফর্ম পরিবেশ পরিষদ ক্যাম্পাসে ধর্মভিত্তিক রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল। এবার ডাকসু থেকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধের সিদ্ধান্তটি আসল।

তবে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন গণমাধ্যমে প্রেরিতে এক বিবৃতিতে ডাকসুর সিদ্ধান্তকে ‘অপরিণামদর্শী ও এখতিয়ার বহির্ভূত অতিউৎসাহী সিদ্ধান্ত’ বলেছেন। এই অপরিণত সিদ্ধান্ত সাধারণ শিক্ষার্থীরা কখনোই মেনে নেবে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ