শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ওপর হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির ওপর হামলার রেশ কাটতে না কাটতেই এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সংঠনটির নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে এ হামলায় দুই ছাত্রদল নেতা আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কারাবন্দী বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও ক্যাম্পাসে সহাবস্থানের দাবিতে সকালে বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে থেকে একটি মিছিল বের করে ছাত্রদলের নেতাকর্মীরা। স্লোগান দিতে দিতে শান্ত চত্বরের কাছে পৌঁছালে পেছন থেকে তাদের ধাওয়া করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় মূল ফটকের কাছে পড়ে গেলে ছাত্রদলের কয়েকজনকে মারধর করেন ছাত্রলীগ কর্মীরা।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতা আব্দুর রশিদসহ সংগঠনটির অন্তত দুইজন বেধড়ক মারধরের শিকার হন, আহত হয়েছেন বেশ কয়েকজন।

হামলার এ ঘটনায় নিন্দা জানিয়েছেন জবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিক। তিনি বলেন, আমাদের শান্তিপূর্ণ মিছিলে কাপুরুষের মতো পেছন থেকে হঠাৎ আক্রমণ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। এ ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ