বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইরানে মার্কিন হামলায় নারী-শিশুসহ নিহত ১৮, আহত ১৪২ ছেলেকে মাদ্রাসায় নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু শাপলা চত্বর হত্যাকাণ্ড: পলাতক হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন মুফতি মুহাম্মাদুল্লাহ এ সপ্তাহে হারামাইনে জুমার খতিব যারা ‘গালির সংস্কৃতি কারও জন্যই নিরাপদ নয়’ মদিনার কিং ফাহদ প্রেসে ঘণ্টায় ছাপা হয় সাড়ে ৫ হাজার কুরআন শনিবার আফতাবনগর মাদরাসায় সিরাত মাহফিল, প্রধান অতিথি সালমান মানসুরপুরী মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, ট্রাম্পের হুঁশিয়ারি

পাকিস্তানী ভেবে নিজেদের হেলিকপ্টারই ধসিয়ে দিল ভারত, নিহত ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাশ্মীরের শ্রীনগরের বাদগামে পাকিস্তানী হেলিকপ্টার ভেবে নিজেদের এমআই সেভেনটিন ভি ফাইভ সিরিজের একটি হেলিকপ্টার ধসিয়ে দিয়েছে ভারতীয় বিমান বাহিনী। এ ঘটনায় তাদের ৬ সদস্য এবং একজন সাধারণ নাগরিক নিহত হয়েছেন।

পাকিস্তানী ভেবে গুলি করে হেলিকপ্টারটিকে নামানোর সিদ্ধান্ত একটা ‘বড় ভুল’ ছিল বলে স্বীকার করেছেন ভারতীয় বিমানবাহিনীর প্রধান রাকেশ কুমার সিং ভাদুরিয়া। তিনি বলেন, ‘এটি একটি বড় ভুল ছিল। আমরা এটিকে মেনে নিয়েছি।’

তদন্ত শেষে এয়ার চিফ মার্শাল রাকেশ ভাদুরিয়া জানান, ‘আমাদের ক্ষেপণাস্ত্রটিই আঘাত করে ওই হেলিকপ্টারটিকে। এটি প্রমাণিত হয়েছে। তদন্তের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা এবং নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ যাদের ভুলে ওই ঘটনা ঘটেছে সেই দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানের ভূখণ্ডে ঢুকে বালাকোটে জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্রে বোমাবর্ষণ করার একদিন পরেই শ্রীনগরের কাছে বাদগামে গুলি করে নামানো হয় এমআই সেভেনটিন ভি ফাইভকে।

বিচারবিভাগীয় তদন্তে দেখা গেছে, শ্রীনগর বিমানবন্দরে স্পাইডার বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সিস্টেম থেকে মিসাইল ছুঁড়ে হেলিকপ্টারটিকে নামানো হয়েছিল। বিমান বাহিনী প্রতিরক্ষা ব্যবস্থার দায়িত্বে থাকা কর্মকর্তারাই ওই সাংঘাতিক ভুলটি করেছেন। টেক-অফের ১০ মিনিট পরেই হেলিকপ্টারটি ভেঙে পড়ে। যেখানে সেটি ভেঙে পড়ে তার পাশেই ছিল জনবসতি। এমআই-১৭ হেলিকপ্টারটি ভেঙে দুই টুকরো হয়ে যায় এবং তাতে আগুন ধরে যায়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ