শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

বশেমুরবিপ্রবি উপাচার্যের বাসভবন সিলগালা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সদ্য পদত্যাগ করা উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. খোন্দকার নাসির উদ্দিনের অরক্ষিত বাসভবন সিলগালা করেছে কর্তৃপক্ষ।

শুক্রবার রাত সাড়ে ৮টায় এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার প্রফেসার ড. মুহা. নুর উদ্দিন আহম্মেদ।

তিনি বলেন, আন্দোলন চলাকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ উপাচার্যের বাসভবন অরক্ষিত হয়ে পড়ে। বিষয়টি আমাদের নজরে আসার পর কর্মকর্তাদের নিয়ে শুক্রবার বেলা ১১টায় এক জরুরি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে সিদ্ধান্ত নেয়ার পর উপাচার্যের বাসভবন সিলগালা করে দেয়া হয়।

শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে গত ২৮ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) আবদুল্লাহ আল হাসান চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দেন উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসির উদ্দিন।

শিক্ষার্থীদের টানা আন্দোলনের মধ্যে গত ২৭ সেপ্টেম্বর রাত ৯টার দিকে অসুস্থতার কথা বলে ক্যাম্পাস ছেড়ে যান উপাচার্য। এ সময় ক্যাম্পাসের ভেতরে অবস্থিত সরকারি বাসভবন থেকে পুলিশের পাহারায় চিকিৎসার জন্য ঢাকায় আসেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ