শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

সিলেট দরগাহ মাদরাসার দেড় শতাধিক শিক্ষার্থী হাসপাতালে ভর্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটের ঐতিহ্যবাহি ইসলামি বিদ্যাপীঠ জামেয়া ক্কাসিমুল উলুম দরগাহ মাদরাসার দেড় শতাধিক শিক্ষার্থী ডায়রিয়া রোগে আক্রান্ত হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই রোগে আক্রান্ত একজন শিক্ষকও হাসপাতালে রয়েছেন। উইমেন্স মেডিকেল কলেজ, উসমানি মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের।

মাদরাসার শিক্ষক মাওলানা জুনাইদ কিয়ামপুরী বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, শুক্রবার (৪ অক্টোবর) রাত থেকে কিছু শিক্ষার্থীর ডায়রিয়া ভাব দেখা দেয়। পরদিন শনিবার শিক্ষার্থীর সংখ্যা বাড়তে থাকলে নগরীর একটি প্রাইভেট ক্লিনিকে তাদের ভর্তি করা হয়। অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে দু’জন শিক্ষার্থীর অবস্থা গুরুতর ছিলে,  তবে এখন তারা আশঙ্কামুক্ত বলে জানান তিনি।

তবে কি কারণে হঠাৎ একসাথে এতো শিক্ষার্থীর ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার বিষয়ে শিক্ষকরা চিন্তিত। খাবার থেকে সংক্রামক ছড়িয়ে পড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন শিক্ষকরা।

এদিকে আগামী ১০ অক্টোবর পর্যন্ত ক্লাস বন্ধের ঘোষণা দিয়েছে মাদরাসা কর্তৃপক্ষ। তবে আগামি শনিবার মাদরাসার প্রথম সাময়িক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরীক্ষার রুটিন এখনো পরিবর্তন করা হয়নি বলে জানা গেছে।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ