সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

আবরার হত্যা: সিসিটিভি ফুটেজে ১৮ জন শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে ১৮ জনকে শনাক্ত করা হয়েছে।

এ হত্যাকাণ্ডে আরও পাঁচ-ছয় জন যুক্ত আছেন বলে দাবি করেছেন নিহত আবরার ফাহাদের মামাতো ভাই আবু তালহা রাসেল। তিনি বলেন, আমরা সিসিটিভি ফুটেজ চাইলে হল প্রোভোস্ট বলেছেন, এই ফুটেজ থানা থেকে দেওয়া হবে।

আবু তালহার সঙ্গে কথা বলে জানা যায়, হত্যা মামলা দায়ের করতে আবরারের বাবা এখন চকবাজার থানায় অবস্থান করছেন।

মামলা দায়েরের পর বুয়েট কেন্দ্রীয় মসজিদে সন্ধ্যা সাড়ে ৭টায় আবরারের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মরদেহ নিয়ে কুষ্টিয়ার উদ্দেশে রওনা দেবেন আবরারের স্বজনরা।

আববার হত্যার ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছেন চকবাজার মেট্রোপলিটন থানার ডিসি আবু মুনতাসীর।

রোববার দিবাগত রাত ৩টার দিকে বুয়েটের শের-ই–বাংলা হলের নিচতলা থেকে আবরার ফাহাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সোমবার নয় জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে অধিকাংশ বুয়েট শাখা ছাত্রলীগের পদধারী নেতা।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ