শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

ঢাবির কার্জন হল থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের ভেতর জানালার গ্রিলের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক লাশ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ। মৃত ব্যক্তির নাম সেলিম হাওলাদার (৪০)।

বুধবার সকাল ৮টার দিকে লাশটি উদ্ধার করা হয়। পরে শাহবাগ থানা পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

জানা যায়, সেলিম হাওলাদার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চা বিক্রি করতেন। তার বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায়। মরদেহটি রসায়ন অনুষদ ভবনের নিচ তলার বাইরের গ্রিলের সঙ্গে গলায় সাদা ওড়না পেঁচিয়ে ফাঁস লাগানো অবস্থায় ছিল।

ধারণা করা হচ্ছে, পারিবারিক অশান্তির কারণে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে গভীর তদন্তের জন্য পুলিশ কাজ করছে বলে জানা গেছে।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান। তিনি বলেন, ‘সকালে অজ্ঞাত পরিচয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল থেকে একটি লাশ উদ্ধার করি। লাশটি ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেন, ‘সেলিম নামে লোকটি কার্জন হলে চায়ের দোকানে কাজ করতো। সকালে তার মরদেহ কার্জন হলে পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। তার মরদেহ আমরা পুলিশের কাছে হস্তান্তর করেছি।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ