শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
দুই দশক পর কলকাতায় ফিরছেন তসলিমা, মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরীর কড়া প্রতিক্রিয়া জমিয়তের হাজারীবাগ থানা কাউন্সিল, ৪১ সদস্যের নতুন কমিটি ইসলামী আন্দোলন নেতার ইন্তেকাল, পীর সাহেব চরমোনাইয়ের শোক বিশ্বে কওমি মাদরাসা শিক্ষার্থীর প্রায় ৬০ শতাংশই বাংলাদেশে! প্রথমবারের মতো তাফসির প্রতিযোগিতার আয়োজন করছে ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লার ‘পেরিয়া ইউনিয়ন ওলামা পরিষদে’র হাজার গাছ রোপণের উদ্যোগ ‘ঢাকা-চট্টগ্রামসহ গুরুত্বপূর্ণ রুটে চলবে চীনের বুলেট ট্রেন’ বায়ু ও শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর চীনের সহায়তা পেলে দেশ এগিয়ে যাবে: মির্জা ফখরুল হরমুজের বিকল্প পথ চালু করছে ইরাক

বুধবার আজারবাইজান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জোটনিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) ১৮তম সম্মেলনে যোগ দিতে আগামী বুধবার আজারবাইজানের রাজধানী বাকু যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দুই দিনব্যাপী (২৫-২৬ অক্টোবর) এ সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান যোগ দিবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

আগামী ২১ ও ২২ অক্টোবর ন্যাম সদস্য দেশের সিনিয়র কর্মকর্তাদের বৈঠকের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হবে। আর ২৩ ও ২৪ অক্টোবর ন্যামের মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন এ সম্মেলনে যোগ দিবেন।

১৮তম শীর্ষ সম্মেলনের মাধ্যমে আজারবাইজান আনুষ্ঠানিকভাবে পরবর্তী তিন বছরের জন্য ন্যামের সভাপতির দায়িত্ববার গ্রহণ করবে।

ঔপনিবেশিক ব্যবস্থার পতন ও আফ্রিকা, এশিয়া, লাতিন আমেরিকা এবং বিশ্বের অন্য অঞ্চলের মানুষের স্বাধীনতা সংগ্রামের সময়ে এবং স্নায়ুযুদ্ধ চলাকালীন সময়ে ন্যাম প্রতিষ্ঠিত হয়েছিল।

উল্লেখ্য, পূর্ব ইউরোপ এবং পশ্চিম এশিয়ার মাঝামাঝিতে অবস্থিত দেশ আজারবাইজানের জনসংখ্যা মাত্র ১০ মিলিয়ন। বহু-জাতিক ও বহু-ধর্মীয় দেশটির ৯৬ শতাংশ নাগরিক মুসলমান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ