রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

রংপুরে সেই ফাঁড়ির ৫ পুলিশ সদস্য প্রত্যাহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রংপুরের পীরগঞ্জ উপজেলায় ভেন্দাবাড়ি পুলিশ ফাঁড়িতে শামসুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় অভিযুক্ত পরিদর্শক (ইনচার্জ) আমিনুল ইসলামসহ ৬ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার বিকেলে তাদের প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ সুপার বিপ্লব সরকার। তিনি জানিয়েছেন, বেলা পৌনে তিনটার দিকে তাদের প্রত্যাহার করে রংপুর পুলিশ লাইনসে যুক্ত করা হয়েছে।

আমিনুল ইসলাম ছাড়া পুলিশের প্রত্যাহার হওয়া সদস্যরা হলেন- সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহ আলম, এএসআই হরিকান্ত বর্মণ, এএসআই তাজউদ্দিন ও কনস্টেবল আরিফুল ইসলাম।

গ্রামবাসীর অভিযোগ, পুলিশ ফাঁড়িতে আটক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তবে নির্যাতনের হত্যার বিষয়টি অস্বীকার করে শামসুল আত্মহত্যা করেছে বলে দাবি করে আমিনুল ইসলাম।

এ ঘটনাায় থানা ঘেরাও করে বিক্ষোভ করেন গ্রামবাসী। পরিস্থিতি সামাল দিতে পুলিশ রাবার বুলেট ও গুলি চালায়। এতে ১৫ জন গুলিবিদ্ধসহ ২৫ জন আহত হয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ