রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮


ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কিশোরগঞ্জ জেলা উপ-আমেলা গঠন করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) বাদ মাগরিব কিশোরগঞ্জের ঐতিহাসিক তারাপাশা মাদরাসায় আয়োজিত এক বৈঠকে তিন বছর মেয়াদি এ কমিটি গঠন করা হয়।

বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কেন্দ্রীয় আমেলার সভাপতি আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদী। এতে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি মুহিববুল্লাহ ও মাওলানা মঞ্জুরুল হক, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মুফতি আমীর ইবনে আহমদ, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি শরীফুর রহমান, ঈশ্বরগঞ্জ উপ-আমেলার সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হক আযিযী এবং নান্দাইল থানা উপ-আমেলার সভাপতি মুফতি ইব্রাহিম কাসেমীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

নবগঠিত কমিটিতে জামিয়া এমদাদিয়া কিশোরগঞ্জের মুহতামিম মাওলানা শাব্বির আহমদ রশিদকে সভাপতি, তারাপাশা মাদরাসার মুহতামিম মাওলানা আবুল বাশারকে সাধারণ সম্পাদক এবং মাওলানা আব্দুল্লাহ সাদিককে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

বৈঠকে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন থানা ও পৌরসভার প্রায় শতাধিক দায়িত্বশীল আলেম অংশ নেন। এ সময় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।

কিশোরগঞ্জের শীর্ষ আলেম মাওলানা এমদাদুল্লাহর আলোচনা এবং কেন্দ্রীয় সভাপতি আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদীর গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও দোয়ার মাধ্যমে বৈঠকের সমাপ্তি হয়।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ